বিয়ানীবাজারে ঈদের রাতে প্রবাসীর বাড়িতে চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রুফ তুলনের বাড়িতে পবিত্র ঈদুল আযহার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরদল ওই প্রবাসীর স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র, নগদ টাকা ও আইফোন ফোনসহ একাধিক মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে পৌর মেয়র ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোববার (১০ জুলাই) দিবাগত শেষ রাতে বিয়ানীবাজার সরকারি কলেজের পেছনে দক্ষিণ ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পরিবারের ঈদ উদযাপন করতে ঢাকা থেকে বিয়ানীবাজারে আসেন তরুণ ব্যবসায়ী জাবিল আনোয়ার। ঈদের দুইদিন আগে বাড়িতে এসে ব্যস্ত হয়ে পড়েন কেনাকাটাসহ অন্যান্য কাজে। রোববার পশু কোরবানি দিয়ে সারা দিনের ব্যস্ততা শেষে মধ্য রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। এ সময় গরমের তীব্রতা থেকে মুক্তি পেতে খোলা রাখেন রুমের দরজা। এ সুযোগে চোর চক্র ভবনের বারান্দার গ্রিল কেটে সুকৌশলে ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
সোমবার সকালে বিষয়টি টের পেয়ে হতভম্ব হয়ে পরেন জাবিল আনোয়ারের পরিবারের লোকজন। পরবর্তীতে থানা পুলিশে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী জাবিল আনোয়ার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র জিএস ফারুকুল হকসহ থানা পুলিশের লোকজন।
ব্যবসায়ী জাবিল আনোয়ার জানান, ‘প্রবাসী অধ্যুষিত এলাকা বিয়ানীবাজার। এ এলাকার লোকজন ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকায় ছুটে আসেন। এসে যদি এরকম বিপদে পড়েন তাহলে সেটি বেদনাদায়ক।’
‘চুরি যাওয়া মোবাইল ফোনে তার ব্যবসায়িক ডাটা এন্ট্রি করা উল্লেখ করে তিনি দ্রুত সময়ের মধ্যে চুরি যাওয়া মোবাইল ফোনসহ মালামাল উদ্ধার ও চোর সনাক্ত করতে পুলিশের দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।’
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More
সিলেটে নয় মাসে সড়কে ঝরলো ২৮৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলতি বছরের প্রথম নয় মাসে সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed