মানিকগঞ্জে সড়কদূর্ঘটনায় ৩ মোটরসাইকেল চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। ঢাকা-পাটুরিয়া মহাসড়ক ও সিংগাইর-হেয়ামেয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চরগেন্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল আমিন (৪৫), ধামরাই উপজেলার টুপের বাড়ি এলাকার জুবায়ের (১৪) এবং সিংগাইর উপজেলার চর নয়াডিঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে হাজি মিয়া (২৬)। দুর্ঘটনায় আহত তিন জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির হোসেন জানান, সোমবার (১১ জুলাই) বেলা ১১ টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল আমিন নিহত হন। আহত হন মোটরসাইকেলের আরোহী তাওহিদুল ইসলাম। তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।
একই মহাসড়কে ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন জুবায়ের নামে এক কিশোর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু তুষার। তাকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ঈদের দিন (১০ জুলাই) রাতে সিংগাইর-হেমায়েতপুর সড়কের চর নয়াডিঙ্গী এলাকায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল চালক হাজি মিয়া নামে বিদেশ ফেরত এক যুবক। মোটরসাইকেল আরোহী অপর এক যুবক আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
Related News
ফরিদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এক অ্যাম্বুলেন্সের। এতেRead More
মোটরসাইকেলে ঘুরতে বের হন তিন বন্ধু, দূর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইRead More



Comments are Closed