Main Menu

মোগলাবাজার থেকে ৬ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থেকে ৬দিন ধরে রেঙ্গা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হোসেন (২০) নিখোঁজ রয়েছে। সে মোগলাবাজার থানাধীন সৈয়দাবাদ ফারাংপাশা গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।

গত ১৮ জুন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ২০ জুন মোগলাবাজার থানায় সাধারণ ডায়রি করেছেন তার বড়ভাই আবুল হোসেন, (জিডি নং-৮৮৭)।

জিডি সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসেন গত ১৮ জুন সকাল ১০ টায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খোজে পাওয়া যাচ্ছে না। মাদ্রাসায় যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

নিখোজ মোহাম্মদ হোসেনের গায়ের রং কালো, উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি, শারিরিক গড়ন মধ্যম, মুখমন্ডল গোলাকার, পরনে ছিল সিলভার রংয়ের জুব্বা। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

কেউ তার খোঁজ পেলে মোগলাবাজার থানায় বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed