বিশ্বনাথে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি : পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার ২ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যিন্-নুরাইন ফাউন্ডেশন। গত রোববার থেকে বুধবার পর্যন্ত বন্যায় কবলিত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ২০০ পরিবারের মাঝে পৌছে দেয়া হয় ওই খাদ্যসামগ্রী।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি চাল ৮ কেজি, সোয়াবিন ১ লিটার, পেয়াঁজ ২ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, রসুন আধা কেজি, সাবান এক পিস, লাচ্ছি এক প্যাকেট।
এছাড়া সোমবার ও মঙ্গলবার পৌর শহরের রামসুন্দর হাইস্কুলে আশ্রয় কেন্দ্রে থাকা আশ্রিতদের রান্না করা খাবার দিয়েছে যিন্-নুরাইন ফাউন্ডেশন। বিশ্বনাথ থিয়েটারের সাবেক অর্থ সম্পাদক ও যিন্-নুরাইন ফাউন্ডেশনের কর্ণধার যুক্তরাজ্য প্রবাসী ছালেহ আহমদ সুমন জানান, ইতিমধ্যে যিন্-নুরাইন ফাউন্ডেশন গরীব অসহায় মানুষদের ঘর নির্মাণ, টিওবওয়েল স্থাপন, টিন বিতরণসহ মানবিকতার কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed