দক্ষিণ সুরমায় বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সিলেট নগরীর কিছু স্থানে বন্যার পানি নামছে। দক্ষিণ সুরমা সহ আশপাশের কিছু উপজেলার পানি বাড়ছে। চতুর্দিকে ত্রাণের জন্য মানুষ হাহাকার করছে। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। বন্যার্ত মানুষ খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে। পানি নেমে যাওয়া স্থান সমূহে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বন্যার্ত মানুষ। এ ব্যাপারে সরকারের নিরবতায় বন্যার্তদের দুর্ভোগ বেড়ে চলেছে। এই কঠিন সময়ে সরকার সহ সামর্থবানদের ত্রাণ তৎপরতা বাড়ানো উচিত। জামায়াত সাধ্যমত বন্যার্তদের পাশে রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) নগর জাময়াতের পক্ষ থেকে নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের গোটাটিকর সহ বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার দিনভর নগরীর বন্যাকবলিত এলাকায় জামায়াতের একাধিক টীম ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার আব্দুল জলিল নজরুল, দক্ষিণ সুরমা থানার সহকারী সেক্রেটারী কাজী জাফর আহমদ, জামায়াত নেতা এডভোকেট আব্দুল খালিক ও রফিকুল ইসলাম লিংকন প্রমূখ।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed