বিয়ানীবাজারে বন্যার পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে বন্যার পানিতে ডুবে বাহার উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
বুধবার (২২ জুন) দিবাগত রাতে তার মৃত্যু হয় বলে জানান তার পরিবারের সদস্যরা। নিহত বাহার উদ্দিন উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খশির আব্দুল্লাহপুর নয়া পাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ থেকে বাহার উদ্দিনের ঘরে পানি উঠে যাবার কারণে তিনি পরিবার নিয়ে বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে উঠেন। বুধবার বিকেল তিনি তার ডুবে যাওয়া ঘর দেখতে গিয়েছিলেন। এরপর পরিবারের সদস্যদের মোবাইল ফোনের মাধ্যমে জানান তিনি রাতে বাড়িতে থাকবেন।
বৃহস্পতিবার সকালে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বসত ঘরে পানির মধ্যে তার লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় বাহারের লাশ উদ্ধার করে বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পানিতে ডুবে বাহার উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed