গোয়াইনঘাটে বন্যার্তদের মাঝে হাকিম চৌধুরীর শাড়ী-লুঙ্গি বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বন্যাদূর্গতদের মাঝে এবার শাড়ী-লুঙ্গি বিতরণ করলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। বন্যার শুরু থেকে ধারাবাহিকভাবে প্রতিদিনই বন্যার্তদের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার ও তরকারী, ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন তিনি।
বুধবার (২২ জুন) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রীর পাশাপাশি শাড়ী লুঙ্গি বিতরণ করে অনন্য নজির স্থাপন করলেন এই বিএনপি নেতা।
শাড়ী লুঙ্গি বিতরণকালে আব্দুল হাকিম চৌধুরী বলেন, বন্যাদূর্গত মানুষ শুধু খাবার নয়, পোশাকের জন্য কষ্টে আছেন। অনেক মানুষ কাপড়-চোপড় সব ছেড়ে শুধু কোনমতে জান নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটে এসেছিলেন। কেউ অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছিলেন। ভয়াল বন্যায় সবার ব্যবহৃত জিনিসপত্রে ভেসে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি শুরু থেকে বন্যার্তদের পাশে আছি। শুকনো খাবার, রান্না করা খাবার তরকারীর পাশাপাশি এখন থেকে পোশাকও বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি আবদুল করিম শিকদার, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাসুর রহমান মেম্বার, যুগ্ম সম্পাদক বদরুল আলম মেম্বার, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদে, বিএনপি নেতা রহিম উদ্দিন, নিজাম উদ্দিন, উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হুসেন শাহান, যুবদল নেতা এম ওয়ারিস, খান মোঃ ইয়াহিয়া, কামাল আহমেদ, রুমেল আহমদ ও ছাত্রদল নেতা গিয়াস রানা প্রমুখ।
Related News
জৈন্তাপুরে এনসিপির গাড়ী বহরে হামলার অভিযোগ, আহত ২
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জৈন্তাপুরে জনসভা শেষ করে রাতে সিলেট নগরীতে ফেরার পথেRead More
গোলাপগঞ্জে মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র চালু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সব বয়েসি মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্রRead More



Comments are Closed