নেত্রকোণায় বন্যা পরিস্থিতির আরো অবনতি
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমেশ্বরী নদী ছাড়া জেলার সব কয়টি নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে।
এতে জেলার দশ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বন্দী হয়ে আছে প্রায় ২ লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, জেলা আনসার ভিডিপি ও ব্যক্তিগত পর্যায়ে চলছে বানবাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, নগদ টাকা, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।
এ দিকে জেলার হাওর উপজেলা খালিয়াজুরীতে বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার, ত্রাণ বিতরন ও চিকিৎসা সেবা দিতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে কাজ করছেন সেনাবাহিনী।
এরই মধ্যে বন্যার পানিতে নেত্রকোণা-কলমাকান্দা, নেত্রকোণা-মোহনগঞ্জের রেলপথসহ জেলার অভ্যন্তরিক সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে ।
প্রশাসন সূত্র জানায়, জেলার ১০টি উপজেলার ৬২টি ইউনিয়ন পাহাড়িঢল ও অতিবৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে। ঢলের পানিতে অসংখ্য রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলী জমি, ব্যবসা প্রতিষ্ঠান, শত শত শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। অসংখ্য পুকুর পানিতে তলিয়ে ভেসে গেছে মাছ।
এ পর্যন্ত বন্যা দূর্গত মানুষদের জন্য ৩২৪ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাতে প্রায় ১ লাখ ৫ হাজার ৯৩৫ জন মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে পানি বন্দী অনেকেই যারা আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি তারা তাদের শিশুদের ও গবাদি পশু নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। কাছাকাছি কোন আশ্রয় কেন্দ্র না থাকায় অনেকেই আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়িতে বা উচু কোন স্থানে। আবার অনেকেই তাদের গবাদি পশু রেখেছেন সড়কের উপর নির্মিত ব্রীজে।
এ দিকে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বন্যায় কবলিতদের উদ্ধার ও ত্রাণ সহায়তা দিতে সেনাবাহিনীর ১৩০ সদস্যের দলটি রবিবার স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে কাজ শুরু করেছে।
এ ছাড়াও বন্যা কবলিত এলাকায় বিতরণের জন্য ১শ মেঃ টন চাল, ২০ লাখ টাকা ও ৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেয়া হয়েছে। বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য জেলা ও উপজেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে।
বন্যার সার্বিক পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed