Main Menu

দেশে একদিনে ৫৯৬ জনের করেনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৫৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হলো।

তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২০ দিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত আছে।

রোববার (১৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১৮ জুন) আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ৩০৪ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

 

 

Share





Related News

Comments are Closed