Main Menu

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল

জাবি প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মসজিদে বাদ আসর এই মিলাদ অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া -মোনাজাতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোঃ বাবর, শহীদ সালাম বরকত হলের যুগ্ম আহ্বায়ক মোঃ আফ্ফান আলী, বিশ্বিবদ্যালয় ছাত্রলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেস, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম রোমান, শেখ মুজিব হলের ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, শহীদ সালাম বরকত হলের ছাত্রনেতা ইনজামামুল হক তুহিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ হল ছাত্রনেতা সাব্বির আহমেদ, বকুল হোসেন, সালমান আহমেদ, হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ইমন সহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed