জাবিতে জেইউডিও’র আয়োজনে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন-জেইউডিও’ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের (৫০ তম ব্যাচ) নিয়ে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক হাজার শিক্ষার্থী এই নবীনবরণের জন্য নিবন্ধন করেছিল।
১৩ই জুন (সোমবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ছাত্র-শিক্ষক প্রদর্শনী বিতর্ক। বিতর্কের প্রস্তাব ছিল, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকদের সদিচ্ছা মুখ্য।’ বিতর্কে পক্ষ দলের হয়ে বিতর্ক করেন সাইমুম মৌসুমী বৃষ্টি (অর্থনীতি ৪৫), শফি মাহমুদ সাগর (নৃবিজ্ঞান ৪৫), ফারহান আনজুম করিম (সরকার ও রাজনীতি ৪৬)। বিতর্কে বিপক্ষ দলের হয়ে বিতর্ক করেন শরমিন্দ নীলোর্মি (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ), ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা (সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ), মৃধা মোঃ শিবলী নোমান (সহকারী অধ্যাপক, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ)। প্রদর্শনী বিতর্কের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক এ.টি.এম আতিকুর রহমান ও টিএসসির পরিচালক আলমগীর কবির। সেশন পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জাফর সাদিক। এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
কর্মশালার বিষয়ে মুশফিকুর রহিম বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিংবদন্তি বেরিয়েছেন এবং তারা অনেক বড় একটা লিগ্যাসি রেখে গেছেন। আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের অনেক বড় দায়িত্ব তাদের লিগ্যাসি ধরে রাখা।’
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed