নেত্রকেণায় গাড়ি থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার উপজেলার মদনে গাড়ি চালককে মারপিট করে এক নারীকে (৪০) তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় মদন-কেন্দুয়া সড়কের কাইটাইল ইউনিয়নের বাররী নামক স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার পর শুক্রবার রাতে ভুক্তভোগী নারীর ভাই অজ্ঞাতনামা তিন জনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী মদনের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় মদন পৌর সদর থেকে কেন্দুয়া উপজেলায় আত্মীয়র বাড়িতে যাওযার জন্য একটি ইজিবাইকযোগে রওনা হন। পথে বাররী নামক স্থানে যাত্রী বেসে ওই ইজিবাইকে ওঠে তিন বখাটে যুবক। কিছু দূর গিয়ে ফাঁকা জায়গায় চালককে মারপিট করে ওই নারীকে তুলে নিয়ে যায়। পরে রাস্তার পাশে এক যুবক ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অন্য দুইজনও পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর নারীর ভাই অজ্ঞাতনামা তিন জনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ভুক্তভোগী নারীর ভাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা তিন যুবককে আসমি করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেই সঙ্গে আজ ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের ধাক্কায় প্রাণ গেলো যুবকের
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদেRead More
কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রীRead More



Comments are Closed