নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণায় জেলা বিএনপির উদ্যোগে ছোটবাজার দলীয় কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
এ সময় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দেশব্যাপী বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর সরকার দলীয় হামলার প্রতিবাদে এ কর্মসূচী পালিত হয়।
শনিবার সকালে জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক এডভোকেট মাহফুজুল হক,যুগ্ন আহব্বায়ক মনিরুজ্জামান দুদু, এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নাসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed