ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় গ্রাসরুটস নেতৃবৃন্দ আহত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) নেতৃবৃন্দ। জামালপুর থেকে ঢাকা যাওয়ার পথে শুক্রবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ শহরের নেত্রকোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন।
জানা গেছে, নেত্রকোনা ও জামালপুর জেলার সম্মেলন শেষে ময়মনসিংহ হয়ে ঢাকায় যাচ্ছিলেন গ্রাসরুটস নেতৃবৃন্দ। পথিমধ্যে ময়মনসিংহ শহরের নেত্রকোনা বাসস্ট্যান্ডে আসার পর তাদের বহনকারী প্রাইভেটকারের সাথে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারাত্মকভাবে আহত হন গ্রাসরুটসের সিইও হিমাংশু মিত্র, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হেনরি এবং গাড়ির চালক। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে নিশ্চিত করেছেন গ্রাসরুটসের সিইও হিমাংশু মিত্র। বিজ্ঞপ্তি
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed