Main Menu

সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ সিলেটের জিডিএফ’র ৩ প্রতিবন্ধী শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: অবাক বাংলাদেশ আয়োজিত মন মাতানো গানের ভুবনে সিলেট বিভাগ তথা বাংলাদেশের মধ্যে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে।

গত ১৬ এপ্রিল শনিবার সকালে ঢাকার মগবাজারস্থ সুইট অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিন্যাল-২০২১ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর হাত থেকে জিডিএফ এর প্রতিবন্ধী শিক্ষার্থী মোঃ কামরান হোসেন ১ম পুরষ্কার, সমীর রঞ্জন বিশ্বাস ২য় পুরষ্কার ও তাবাসসুম ফেরদৌসী চাঁদনী ৩য় পুরষ্কার গ্রহণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, সুপারভাইজার রায়হান খান প্রমুখ।

গত ১০ মাস আগে জেলা ভিত্তিক আনলাইন সঙ্গীত প্রতিযোগিতা মন মাতানো গানের ভুবন আয়োজন করে অবাক বাংলাদেশ। জেলা ভিত্তিক নির্বাচিতরা বিভাগীয় পর্যায়ে বিজয়ী হওয়ার পর কেন্দ্রীয় ভাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন জিডিএফ এর প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে। এই প্রতিযোগিতায় দেশে অসংখ্য প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

সিলেটের প্রতিবন্ধী ৩ জন শিক্ষার্থী দেশের মধ্যে শ্রেষ্ঠস্থান লাভ করায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান তাদেরকে অভিনন্দন ও শুকরিয়া আদায় করে বলেন, প্রতিবন্ধীরা অক্ষম নয়। তারা বিভিন্ন ভাবে সক্ষম। তারা মেধা ও যোগ্যতা দিয়ে সংগীত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে সিলেটের মুখ উজ্জল করেছে। আগামীতে তারা সংগীত সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিদেশ থেকেও বিজয়ী হয়ে দেশের মুখ উজ্জল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

বার্তা প্রোরক
বায়জিদ খান
মোবাইল ০১৭১১৪৮৫০৯৫
তারিখ- ১৭-০৪-২২ইং

Share





Related News

Comments are Closed