Main Menu

দেশে আরো ৫১ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জনে।

এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই অপরিবর্তিত আছে।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত শনিবার (১৬ এপ্রিল), শুক্রবার (১৫ এপ্রিল), বৃহস্পতিবার (১৪ এপ্রিল), বুধবার (১৩ এপ্রিল) ও মঙ্গলবার (১২ এপ্রিল) করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ ছাড়া তার আগের দিন (১১ এপ্রিল) দেশে করোনায় একজনের মৃত্যু হলেও, এর আগে ৫ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

এর আগের দিন শনিবারও ৫১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছিল।

এ ছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৪ শতাংশ।

এসময়ে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed