Main Menu

ফেসবুকে নারী সেজে হত্যা, স্বীকারোক্তি দিল ঘাতক হাসান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ফেসবুকে নারী সেজে ব্ল্যাকমেইল করে সীমান্ত এলাকায় ডেকে নিয়ে এক মাদরাসা শিক্ষককে হত্যার ঘটনায় গ্রেফতার আসামী শামসুল ইসলাম হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাওলানা কাউছারকে হত্যা করার বর্ণনা দেয় আসামী।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম এই তথ্য জানান। আসামী হাসানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে ময়নাতদন্ত শেষে মাওলানা কাউছারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকায় হত্যাকান্ডের শিকার হন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কালাম বহরপুর গ্রামের আবদুল বাছিতের ছেলে ব্রাক্ষণবাড়িয়ার মাদরাসার শিক্ষক মাওলানা কাউছার মিয়া। ফেইসবুকে নারী সেজে প্রতারণা করে মুক্তিপন আদায়ের লক্ষ্যে মাওলানা কাউছারকে গোয়াইনঘাটে ডেকে আনে শামুসল ইসলাম হাসান। হাসান চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নজরুল ইসলামের ছেলে।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির ব্যবহৃত মোবাইল উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করেন। এরপর এর সূত্র ধরে স্বল্প সময়ের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়। গ্রেফতার করা হয় মূলহোতা শামসুল ইসলাম হাসানকে। তিনি জানান, শনিবার হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে হাসান। সে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে এই হত্যাকান্ডের পরিকল্পনা করে এবং সফলও হয়। বর্তমানে তাকে জেলহাজাতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।

Share





Related News

Comments are Closed