ক্লিন সিটির আয়োজনে “৪ টেখায় ইফতার” বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উপ-পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু বলেছেন, পবিত্র মাহে রমজানে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পাশাপাশি অসহায় মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি শুক্রবার (৮ এপ্রিল) বিকেল নগরীর আম্বরখানা এলাকায় ক্লিন সিটি সামাজিক সংগঠন এর আয়োজনে “৪ টেখায় ইফতার” সিজন-০২ এর ১ম ধাপে অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় দুইশতাধিক মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
আম্বরখানা পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট, সুবিদবাজার পয়েন্ট, হাউজিং এস্টেট ও শাহী ঈদগাহ পয়েন্টে ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, ক্লিন সিটি এর সভাপতি নাজিব আহমদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, ওয়েভস্ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, ক্লিন সিটির সংগঠনের সদস্য হাফিজুর রহমান পাবেল, সুয়েব নেওয়াজ, তারেক রহমান, আবু তাহের, আব্দুল লতিফ, শাহ সায়িদ, রুবেল আহমদ, রিফাতুল গনি, মোহাম্মদ রুমন, এহসানুল হক, মাহফুজুর রহমান রিফাত, জাকির আহমদ সাজিদ, নাহিদ ইসলাম, মুসায়িদ আহমদ, মাহদিন বৈশাখ, মিনহাজ মাহদী, বখতিয়ার রাহাত, আহনাফ নাহিন, আবুল বসর সাকু, মিজান আহমদ, দেলওয়ার হোসেন, রাসেল আহমদ, জুবের আহমদ, টিটু আহমদ, টিপু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed