Main Menu

ভারত থেকে ১০টি রাইডিং হর্স আমদানি করেছে বাংলাদেশ পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: ভারত থেকে উন্নতমানের ১০টি রাইডিং হর্স (ঘোড়া) আমদানি করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় হর্স অ্যাম্বুল্যান্স ট্রাকে করে ঘোড়া ১০টি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

জানা যায়, ঘোড়াগুলো ভারতের রপ্তানিকারক বিধাতা সাপ্লায়ারের থেকে বাংলাদেশ পুলিশের নামে কেনা হয়েছে। ঘোড়াগুলোর আমদানি মূল্য এক লাখ ছয় হাজার মার্কিন ডলার।

এ বিষয়ে মেসার্স মাধ্যম সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি সাজেদুর রহমান জানান, ভারতের রাজস্থান থেকে ১০টি রাইডিং হর্স (ঘোড়া) কিনেছে বাংলাদেশ পুলিশ। রাতের মধ্যেই ঘোড়াগুলো খালাস নেওয়া হবে। বেনাপোল বন্দর ছেড়ে ঘোড়াগুলো বুধবার (৩০ মার্চ) সকাল নাগাদ ঢাকা রাজারবাগ পুলিশ লাইনসে পৌঁছবে।

Share





Related News

Comments are Closed