২৮ মার্চ হরতালের সমর্থনে সিলেটে বাম জোটের গণসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: ভোজ্যতেল, পেঁয়াজ, চাল-ডাল-সিলিন্ডার গ্যাস ও পানিসহ নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সোমবার সারাদেশে আধাবেলা হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নেতৃবৃন্দ সিলেটের জজকোর্ট এলাকায় গণসংযোগ করেছেন।
সোমবার (২১ মার্চ) দুপুর ১টা থেকে ৩ টা পর্যন্ত কোর্টের বিভিন্ন বারে আইনজীবীদের মধ্যে হরতালের দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিতি ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর,সিপিবির জেলা সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক খায়রুল হাছান, সিপিবি জেলা সদস্য এডভোকেট নিরঞ্জন দাস খোকন, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, খেলাঘর জেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, ছাত্র ইউনিয়ন জেলা সহ-সভাপতি হাছান বক্ত কাওসার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক সাদিয়া নৌওশিন তাসনিম, বুশরা সোহেল প্রমুখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ সারাদিন যা আয় করে তা দিয়ে সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্য হারিয়েছে। টিসিবির গাড়ির পেছনে মানুষের দীর্ঘ সারি তার প্রমাণ। সরকার আজ জনগণের দিকে না তাকিয়ে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে।তাদের সিন্ডিকেটের সাথে সরকারি যোগসাজশে এই মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কেটে চলছে এই লুটপাটের কারবার।”
নেতৃবৃন্দ সামনে রোজার মাসেও নতুন করে দামবৃদ্ধির চক্রান্ত চলছে তাই ২৮ মার্চের হরতাল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
Related News
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান,আটক তিন শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ৭ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছেRead More
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More



Comments are Closed