সিকৃবিতে পলেমিক ক্লাবের নতুন কমিটি গঠন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পলেমিক ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী ফাহমিদা জাহান ফাহিম সভাপতি এবং একই অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
বিদায়ী সভাপতি অনন্যা তালুকদার জেনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. শেরফ-উল-আলম, প্রভাষক ফায়েজ আহমেদ সৈকত ও প্রভাষক সুমাইয়া রশিদ সহ পলেমিক ক্লাবের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পলেমিক ক্লাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতর্ক চর্চা করে প্রশংসা কুড়াচ্ছে।
Related News
কানাইঘাট সীমান্তের ওপারে গুলিতে নিহত যুবকের মরদেহ দেশে আনলেন স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত যুবক খালেদ আহমদের মরদেহRead More
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More



Comments are Closed