ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল ৫শ’ টাকা করার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল ৩ হাজার টাকার পরিবর্তে পূর্বের মতো ৫শত টাকা করা, ব্যাটারি চালিত যানবাহন আটক বন্ধ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ মার্চ) বিকাল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সংগঠক প্রনব জ্যোতি পাল এর সভাপতিত্বে ও মনজুর আহমদ এর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবু জাফর, চালক সংগ্রাম পরিষদ এর বেলাল হোসেন, পিন্টু জাদব, ইয়াছিন আলী, দানেশ, সুরুজ আলী, ইউসুফ আলী,বাচ্চু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে প্রায় ৫০ লক্ষ শ্রমিক ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের সাথে যুক্ত। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১’ আলোকে সরকার ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দিতে যাচ্ছে। এবং সারাদেশে যখন স্বাভাবিক ভাবেই এসব যানবাহন চলছে ঠিক তখন সিলেট নগরীতে প্রায় ১০ হাজার ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিক নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। ফলে ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক ও তাদের উপর নির্ভরশীলসহ নগরীর প্রায় ৫০ হাজার মানুষ দুংসহ জীবন যাপন করছেন।
বক্তারা, নগরীর ১০ হাজার ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকসহ নির্ভরশীল ৫০ হাজার মানুষ, ক্রমবর্ধমান বেকারত্ব ও নগরীর সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাফেরার স্বার্থে ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিকদের হয়রানি-উচ্ছেদ-অযথা রেকার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের রেকার বিল ৩ হাজার টাকার পরিবর্তে পূর্বের ন্যায় ৫০০ টাকার মধ্যে নির্ধারণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
Related News
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান,আটক তিন শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ৭ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছেRead More
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More



Comments are Closed