কানাইঘাটে ৭ম উপজেলা স্কাউট সমাবেশ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। ১৩ মার্চ রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কাউট পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে স্কাউট প্রার্থনা সংগীত পরিবেশনের মাধ্যমে সূচিত ৭ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী।
উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে এবং উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক জনাব মোঃ ইয়াহইয়া ও উপজেলা স্কাউট লিডার হারুন আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্কাউটসের কমিশনার জনাব মামুন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট এর সহকারী কমিশনার হিফজুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জনাব জামাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজমুল ইসলাম হারুন, উপজেলা স্কাউটস কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সূত্রধর, সহ-সভাপতি অধ্যক্ষ মুজম্মিল আলী, এসআই নূর মোঃ সোহেল, উপজেলা সহকারী কমিশনার মাষ্টার নূর উদ্দীন, গ্রুপ কমিটির-সভাপতি মাষ্টার মাহবুবল হক, কানাইঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। অনুষ্ঠানে পবিত্র ক্বোরআন থেকে তেলওয়াত করেন মতিউর রহমান ও গীতা থেকে পাঠ করেন মাষ্টার মিলন কান্তি দাস।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক ও কানাঘাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ ইয়াহইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাষ্টার আজিজুল হক, মোঃ সাইদুল রহমান, মোঃ ইয়াহইয়া, জাহিদ হোসেন রাহিন, বুলবুল আহমদ, সেলিম উদ্দিন, দেলোয়ার হোসেন চৌধুরীর, শাহাবুদ্দিন প্রমুখ।
Related News
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More
সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed