দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯৮
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৮ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনে।
শনিবার (১২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।
২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই পুরুষ। এর মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী ও একজন বরিশাল বিভাগের।
এর আগে শুক্রবার (১১ মার্চ) করোনায় মারা যান ৫ জন। এ ছাড়া করোনা শনাক্ত হয় আরও ২৫৭ জনের দেহে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Related News
বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকাRead More
ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সংবিধানে ফিরছে বহুল আলোচিত গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।Read More



Comments are Closed