Main Menu

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual2 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে কামরুল হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

শুক্রবার (১১মার্চ) দুপুরে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কামারগাঁও (নোয়াগাঁও) থেকে লাশটি উদ্ধার করা হয়। কামরুল ওই গ্রামের রমজান আলীর ছেলে।

Manual4 Ad Code

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ১০টার দিকে রাতের খাবার সেরে কামরুল বাড়ি হতে বেরিয়ে আসে। পরদিন শুক্রবার সকাল ৮টার দিকে কামরুলের মা আনোয়ারা ও স্ত্রী সুলতানা তাদের বসতঘরের পিছনে একটি খালি ঘরের তীরের সাথে গলায় গামছা পেছানো অবস্থায় কামরুলের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

Manual7 Ad Code

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code