সুনামগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইেকল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে ট্রাক চাপায় রাসেল (২০) নামের ওই যুবক নিহত হন।
বুধবার রাতে সুনামগঞ্জ শহরে প্রবেশের সময় দ্রুত গতির একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহী রাসেলেক চাপা দিলে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাসেল বিশ্বম্ভপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের মহিউদ্দিনের ছেলে।
ঘাতক ট্রাক চালককে আটক করে স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী ট্রাক চাপায় যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ছাতকে তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবারRead More
ছাতক নদীবন্দরে বাল্কহেডপ্রতি ১৩-১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ
Manual4 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নদীবন্দরে ইজারার নির্ধারিত শর্তের বাইরে বাল্কহেড থেকেRead More



Comments are Closed