Main Menu

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।

Manual8 Ad Code

তিনি জানান, শনিবার (১২ মার্চ) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ নগরীর ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কিনব্রিজ। এছাড়া ওসমানী মেডিক্যাল ফিডারের আওতাধীন নগরীর মির্জাজাঙ্গাল, রামের দিঘীরপার, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘীর পার, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামীমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কীনব্রীজ, কাজিরবাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপার, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পার, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি ও সুবিদবাজার (আংশিক)-সহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code