ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ ভাইবোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় বসতঘরে গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে সহোদর তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গার্মেন্টসকর্মী সুমনের বড় মেয়ে খাদিজা (৫), ছেলে রায়হান (৩) ও ছোট মেয়ে রাদিয়া (২)।
পুলিশ জানায়, গার্মেন্টস কর্মী বাবা-মা সন্ধ্যার পর তিন শিশুকে বাসায় রেখে বাহিরে তালা দিয়ে বের হয়েছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে ঘরে বিস্ফোরণ ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। রান্না ঘরের চুলার গ্যাস সিলিল্ডার বিস্ফোরণেই এই ঘটনা ঘটেছে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed