সিলেটে নির্বাচনী সহিংসতায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ইউপি নির্বাচনে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মারুফ আহমদ।
জানা যায়, ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে গত ৩১ জানুয়ারি দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিন ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় কামালবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় মারুফ আহমদ নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে ৪দিন চিকিৎসাধীন থাকার পরে আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
এদিকে, এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি মো. ছোয়াব আলী বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় এ পর্যন্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি কামরুল হাসান তালুকদার।
গ্রেফতারকৃতরা হলেন, হাফেজ আকবর আলীর ছেলে সুফি আহমদ (২৬), তার ভাই মাহমুদুল হাসান রাজু (৩০) ও মো. মাহমদ আলীর ছেলে ফয়জুল হক (২৮)।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed