দেশে করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫৯৬
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাাইরাসেআক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৯৪ জনে।
একই সময়ে নতুন করে আরও ১১ হাজার ৫৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৪ হাজার ৮৪৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।
এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৫৫ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ, ১১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৮ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, সিলেটে ২ ও রংপুরে ১ জন মারা গেছেন।
এর আগে, বুধবার (২ ফেব্রুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া করোনা শনাক্ত হয় ১৩ হাজার ১৫৪ জনের দেহে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed