Main Menu

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৯

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৩ জনে।

একই সময়ে নতুন করে আরও ৩৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ০১৩ জনে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত চব্বিশ ঘন্টায় ১২৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার সংখ্যা এখন ৫১ হাজার ৬৮৯ জন।

জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ১৭৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।পরীকআর বিপরীতে সংক্রমনের হার ২১.৬৮ শতাংশ। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ২২৩ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৩৮ জন, মৌলভীবাজারের ৪৪ জন ও হবিগঞ্জের ২৩ জন রয়েছেন।

এর আগে, বুধবার (২ ফেব্রুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছিল। এদিন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত ৩৩৮ জন।

 

 

 

Share





Related News

Comments are Closed