রাবির দাবির সঙ্গে সংহতি জানিয়ে শাবিতে মানববন্ধন
শাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদ হাসান হিমেল ট্রাকচাপায় নিহত হওয়ার ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণসহ অন্যান্য দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রাবি ক্যাম্পাসের ভেতরে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বুধবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাবি শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এসময় শিক্ষার্থীদের হাতে ‘রাবির পাশে শাবিপ্রবি’, ‘ক্যাম্পাসে লাশ কেন?’, ‘ক্যাম্পাসে অযাচিত পুলিশ অনুপ্রবেশ বন্ধ কর’, ‘অবিলম্বে হিমেলের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতি পূরণ দিতে হবে’ লেখা সংবলিত পোস্টার দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে সুদীপ্ত ভাস্কর ও শাহরিয়ার আবেদিন বক্তব্য দেন। তারা বলেন, ট্রাকচাপায় নিহত শিক্ষার্থীর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণসহ বেশ কয়েকটি দাবি জানিয়ে কর্মসূচি স্থগিত করেছেন রাবি শিক্ষার্থীরা। এছাড়াও দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালককে গ্রেপ্তার, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের প্রত্যাহার, ক্যাম্পাসের রাস্তাগুলো সংস্কার এবং সব জায়গায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করার জন্য সকল দাবির সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি।
সমাবেশে শাবি শিক্ষার্থীরা সংহতি জানানোর পাশাপাশি ক্যাম্পাসে পুলিশি অনুপ্রবেশের প্রতিবাদ করেন এবং শাবিসহ বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে পুলিশ ফাঁড়িসহ যেকোনো ধরনের পুলিশি স্থাপনা অপসারণের দাবি জানান।
উল্লেখ্য, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে যাওয়ার সময় নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাপায় মাহমুদ হাসান হিমেল নামের শিক্ষার্থী নিহত হন এবং রায়হান রিমেল নামের আরেক শিক্ষার্থী আহত হন।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed