Main Menu

সিলেট জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্টিত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য ও সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামীলীগ এদেশে গণতন্ত্র বিনাশের কলংকজনক অধ্যায়ের সূচনা করে। তারা মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এজন্য ইতিহাস তাদেরকে বার বার বিচারের কাঠগড়ায় দাড় করিয়েছিল। কিন্তু আওয়ামীলীগ ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে দেশের রাজনীতিতে একের পর এক জঘন্য ও কলংকজনক অধ্যায়ের সৃষ্টি করছে। এজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোন ষড়যন্ত্রই সফল হবেনা। জাতীয়তাবাদী শক্তির মাধ্যমে দেশে শহীদ জিয়া পুনঃপ্রবর্তিত গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাতে ২৫ জানুয়ারী বাকশাল প্রতিষ্ঠা গণতন্ত্র হত্যার কালো দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় নগরীর যতরপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেকের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সাবেক সহ ক্ষোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা ও জাকির হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, বিএনপি নেতা দিলোয়ার হোসেন জয়, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, যুবদল নেতা জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোকাব্বির চৌধুরী সাকি ও ছাত্রদল নেতা আলী আহমদ প্রমূখ।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code