Main Menu

দেশে করোনায় আরো ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫৮০৭

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮৮ জনে।

একই সময়ে নতুন করে আরও ১৫ হাজার ৮০৭ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৯ হাজার ৪২৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ১০ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন। চট্টগ্রামে ৩ জন মারা গেছেন। এছাড়া রাজশাহীতে ২, বরিশাল ও রংপুরে একজন করে মারা গেছেন।

এর আগে, বুধবার (২৬ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছিল। এদিন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত ১৫ হাজার ৫২৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Share





Related News

Comments are Closed