গোলাপগঞ্জে অগ্রদূত মুক্ত স্কাউট দলের ৫ হাজার মাস্ক বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সকলেই ‘মাস্ক’ পরি, করোনাকে জয় করি” প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা প্রতিরোধ ও জনসচেতনতায় বাংলাদেশ স্কাউটস এর অনুদানে এবং সিলেট অঞ্চলের গোলাপগঞ্জ উপজেলার অগ্রদূত মুক্ত স্কাউট দলের পরিচালনায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
অগ্রদূত মুক্ত স্কাউট দলের সম্পাদক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম-এলটি’র নেতৃত্বে ২৬ জানুয়ারি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীন ব্যবসা কেন্দ্র ঢাকাদক্ষিণ বাজারের পশ্চিম বাজার, ইউপি রোড, কাঁচাবাজার, কলেজ রোড, ডাক বাংলো রোডসহ বিভিন্ন জনবহুল স্থানে ব্যবসায়ী, গাড়ীচালক, পথচারীসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে এ মাস্কগুলো বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুরহান উদ্দিন আহমেদ-এলটি, হানিফ আহমদ-এএলটি, সৈয়দ আব্দুল আজিজ মিলাদ উডব্যাজার, সহকারী ইউনিট লিডার আশরাফুল হক, সহকারী ইউনিট লিডার শিমুল আহমদ, কাব লিডার রাজু আহমদ, সহকারী ইউনিট লিডার রেদওয়ান হোসেনসহ অগ্রদূত মুক্ত স্কাউট দলের স্কাউট ও গার্ল-ইন-স্কাউটবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাইড্রলিক ট্রাকের ধাক্কায় হাসান মিয়া গুলালRead More
বিয়ানীবাজারে যমুনা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজারে অভিযান চালিয়েRead More



Comments are Closed