সিলেটে ফার্মেসিতে আগুন, কোটি টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টায় একটি ফার্মেসীতে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ইউনিক ফার্মেসিতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফার্মেসির মালিক পক্ষের দাবি অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আকস্মিকভাবে ইউনিক ফার্মেসিতে আগুন লাগে। আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর আগেই ফার্মেসির তিন চতুর্থাংশ ঔষধ পুড়ে ছাই হয়ে যায়।
সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ৩টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতি নির্ধারণের বিষয়টি তদন্তাধীন আছে বলে জানান তিনি।
ইউনিক ফার্মেসির মালিক সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ জানান, অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ফার্মেসির ডিসপ্লে ও স্টকের ঔষধ পুড়ে ছাই হয়ে গেছে।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed