শীতার্তদের মাঝে গ্রাসরুটস’র শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট প্রান্তিক হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় সংগঠনের জেলরোডস্থ কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করেন গ্রাসরুটস এর নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র বলেন, বিগত ২টি করোনার আক্রমণে আজ হকার শ্রেণী ব্যাপক সমস্যায়। বর্তমানে ওমিক্রণের প্রভাবে আগামী দিনের রুটি-রুজির প্রশ্নে ব্যাপক হতাশার মাঝে দিন অতিবাহিত করছে হকার্স সম্প্রদায়। এমতাবস্থায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) বন্ধু সংগঠন হকার্স সংগ্রাম পরিষদ সিলেট জেলা সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা উদ্যোগ গ্রহণ করেছেন।
এসময় হকার্স নেতৃত্বের পাশে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর জাতীয় সমন্বকারী অনিতা দাশ গুপ্তা, সদস্য রীনা বেগম, তাহমিনা আক্তার, রোজিয়া আক্তারও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed