দেশে করোনায় আরো ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৬০৩৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এই ভাইরাসে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৫৬ জনে।
একই সময়ে নতুন করে আরও ১৬ হাজার ৩৩ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে। এর আগে গত বছরের ২৮ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৯ হাজার ৪৯২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৫ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ ও চট্টগ্রামে ৬ জন মারা গেছেন। এছাড়াও রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
এর আগে, সোমবার (২৪ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ১৪ হাজার ৮২৮ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
চালু হচ্ছে নতুন তিন ট্রেন, একটি যাবে কলকাতা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী থেকে বিভিন্ন রুটে চালু হতে যাচ্ছে নতুন আরও তিনটি ট্রেন। এরRead More
ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিমান বাংলাদেশRead More



Comments are Closed