Main Menu

সিলেট চেম্বার নির্বাচনে দুই প্যানেলের সমান প্রার্থী বিজয়ী

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ সমান সংখ্যক প্রার্থী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

Manual3 Ad Code

শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটে ঘোষিত চূড়ান্ত ফলাফলে এমন তথ্য পাওয়া গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী চেম্বারের অর্ডিনারী শ্রেণীতে নির্বাচিতরা হলেন- হুমায়ুন আহমদ (৯১১ ভোট), জহিরুল কবির চৌধুরী শিরু(৮৬৭ ভোট), ফাহিম আহমদ চৌধুরী (৮৫৯ ভোট), খন্দকার ইসরার আহমদ রকি (৭৯৬ ভোট), আলিমুল এহসান চৌধুরী (৭৩২ ভোট), ফালাহ উদ্দিন আলী আহমদ (৭১৩ভোট), ফখরুস সালেহিন নাহিয়ান (৭০৮ভোট), আব্দুস সামাদ (৬৮৮ভোট), দেবাংশু দাস মিঠু (৬৮৪ ভোট), নজরুল ইসলাম বাবুল (৬৫৩ ভোট), মুসফিক জায়গীরদার (৬৫৩ভোট), আব্দুল রহমান জামিল (৬৫০ ভোট)।

Manual5 Ad Code

আর এসোসিয়েট শ্রেণিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন-তাহমিন আহমদ (৬৫৭ ভোট), মুজিবুর রহমান মিন্টু (৬৫৭ ভোট), ওয়াহিদুজ্জামান চৌধুরী (৬১২ ভোট), কাজী মো. মোস্তাফিজুর রহমান (৬০৭ ভোট)।

আর সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন-জিয়াউল হক (৫৭০ ভোট) এবং সানোয়ার হোসেন ছেদু (৫৪০ ভোট)। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ ও মুজিবুর রহমান মিন্টু যুগ্মভাবে সর্বোচ্চ ভোট পেয়েছেন।

Manual3 Ad Code

অপরদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ৪ ক্যাটাগরিতেই অংশ নিচ্ছেন। এর মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতোপূর্বে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ট্রেড গ্রুপ শ্রেণিতে আবু তাহের মো.শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো.আতিক হোসেন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে আমিনুর রহমান নির্বাচিত হন।

উল্লেখ্য, নির্বাচনে ২২টি পরিচালক পদে ৪টি ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন ৪৪ জন। এদের মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ২৮ জন, অ্যাসোসিয়েট শ্রেণিতে ১২ জন, ট্রেড গ্রুপ শ্রেণিতে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ১ জন প্রার্থী ছিলেন। নির্বাচনে অর্ডিনারি শ্রেণি থেকে ১২ জন, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ৬ জন, ট্রেড গ্রুপ থেকে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ১ জন নির্বাচিত হলেন। ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code