দোয়ারায় ভারতীয় ১৮টি মহিষসহ চোরাকারবারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের মনির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৮টি ভারতীয় মহিষসহ তাকে আটক করেছে পুলিশ।
আটক মনির (২৫) ওই গ্রামের মৃত রুশন আলীর পুত্র। এ সময় একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (৩৫) ও তার পুত্র ফয়সল (১৮) পালিয়ে যায়।
শনিবার সকালে অভিযান চালিয়ে মহিষ উদ্ধারের পাশাপাশি ওই ব্যক্তিকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ১৮টি ভারতীয় চোরাই মহিষসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। অপর ২ জন চোরাকারবারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে পলাতক আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
Related News
সুনামগঞ্জে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসির ফের গ্রেপ্তার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হ্যান্ডকাফ পরানো অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়ে যেনRead More
সুনামগঞ্জে স্কুলে মোবাইল নিষিদ্ধ, অমান্য করলে বহিষ্কার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীনRead More



Comments are Closed