জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া’র বার্ষিক ওয়াজ মাহফিল ১৩ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নয়াসড়কের মীরবক্সটুলাস্থ জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল আগামী সোমবার (১৩ ডিসেম্বর) বাদ যোহর হতে মধ্যরাত পর্যন্ত জামিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন মাওলানা রশীদুর রহমান ফারুক, শায়খে বরুনা, শায়খুল হাদীস আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার মাওলানা মুফতী মুজীবুর রহমান, মুহাদ্দিস হরিপুর বাজার মাদরাসার মাওলানা আব্দুল কাদির, মাওলানা মমতাজ উদ্দীন, বড়দেশী, মাওলানা নু’মান আহমদ কানাইঘাটী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়ার মুহতামিম মাওলানা মো: সাইফুল্লা, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান।
উক্ত ওয়াজ মাহফিলে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামিয়ার মুহতামিম মাওলানা মো: সাইফুল্লা।
Related News
শাহজালাল মাজারের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধেরRead More
সিলেটে ৪ শতাধিক এসআরবি সদস্য মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।Read More



Comments are Closed