স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৩৩৩ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ৭৪ হাজার ৩০০ টাকা।
শুক্রবার (১২ নভেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, দীর্ঘদিন ধরে করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছিল। এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশের বাজারেও।
চাহিদার বিপরীতে যোগান কম থাকায় বিশ্ববাজার ও দেশীয় বুলিয়ন ও পোদ্দার মার্কেটেও স্বর্ণের দাম অনেকাংশে বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
শনিবার থেকে নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬২ হাজার ৪০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৮০ টাকা।
সোনার মূল্য বাড়ালেও রুপার পূর্বের নির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমিয়েছিল সমিতি। যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল। ১২ নভেম্বর পর্যন্ত এ দরেই স্বর্ণের অলংকার কেনাবেচা হয়। এ হিসাবে আজ ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের অলংকার বিক্রি হয়েছে ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪৯ হাজার ৭৪৭ টাকা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed