শাশুড়ী-পুত্রবধূসহ ৩ জনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের একটি বাড়ি থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দিঘর ইউনিয়নের খামারপাড়া এলাকার এক বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই এলাকার মৃত হয়রত আলীর স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৬), সুমী আক্তারের সাবেক স্বামী সাতুটিয়া এলাকার সোহরাব আলীর ছেলে শাহজালাল (২৭)। আহত শাফি (৫) সুমি আক্তারের ছেলে।
দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, ‘বসতঘর থেকে শাশুড়ি, ছেলের বউ ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।’
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, পরে বিস্তারিত জানানো যাবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed