Main Menu

লাগামহীন পেঁয়াজের দাম

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সপ্তাহ ব্যাবধানে হঠাৎ করেই পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানীতে কেজিপ্রতি পেঁয়াজের দর বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা।

Manual6 Ad Code

সোমবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরের শেওড়া পাড়া, কাজীপাড়া ও তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

খুচরা ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানিয়েছেন, তিন থেকে চার দিন আগেও পেঁয়াজের দর ৪০ থেকে ৪৫ টাকা ছিল, কিন্তু হঠাৎ করেই কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলেও জানিয়েছেন তারা।

এ ব্যাপারে শেওড়াপাড়ার দুই ভাই স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদ বলেন, তিন থেকে চারদিন হলো পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। প্রতিদিনই দাম বাড়ছে এভাবে দাম বাড়তে থাকলে পেঁয়াজ বেচা বন্ধ করে দিতে হবে। দাম বাড়ার কারণে কাস্টমারের সঙ্গে প্রতিদিনই কথা কাটাকাটি হচ্ছে।

Manual8 Ad Code

পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় আমরাও দাম বাড়িয়ে বিক্রি করছি বলে জানালেন কাজীপাড়ার খুচরা পেঁয়াজ ব্যবসায়ী শওকত। তিনি বলেন, আমরা মওজুদ করি না, অল্প মাল আনি বিক্রি করে ফেলি। তাই প্রতিদিনই আমাদের বাড়তি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে, আর নতুন বেশি দামে বিক্রি করছি।

Manual1 Ad Code

হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র তিন দিন আগেও রাজধানীর খুচরা বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হতো প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায়। এমন দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকে দুষছেন সাধারণ ক্রেতারা। তাদের দাবি একটাই অচিরেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা হোক। তা না হলে এই দাম কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code