কামরান ও লুৎফুর রহমানের বাসায় এমপি মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের শূন্যতা সহজে পূরন হবার নয়। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্টা ও সিলেটের উন্নয়নে তারা যে ভূমিকা পালন করেছেন তা সিলেটবাসী কৃতজ্ঞতার সাথে স্মরন করবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার বুধবার রাতে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমানের বাসভবনে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান ও তাদের খোজ খবর নেন।
হাফিজ আহমদ মজুমদার সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমানের বাসভবনে যাওয়ায় উভয় পরিবারের সদস্যরা তার প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মো: লোকমান উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ।
উভয় পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আসমা কামরান, এডভোকেট লুৎফুর রহমানের ছেলে লন্ডন প্রবাসী লুৎফুল কবির, শাবির অধ্যাপক লুৎফুর এলাহী প্রমূখ।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed