Main Menu

চালু হচ্ছে মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে এবং ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা ও ঢাকা-কুয়েত রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীগণ এখন থেকেই এসব রুটের টিকিট ক্রয় করতে পারবেন।

বুধবার (২৯ সেপ্টেস্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতি শনিবার ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট বিজি ০৭১ স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে এবং কাঠমান্ডু থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার ফ্লাইট বিজি ০৭২ স্থানীয় সময় ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

অপরদিকে, ঢাকা থেকে প্রতি রোববার ও বুধবার ফ্লাইট বিজি ৪০৩৭ স্থানীয় সময় বেলা সোয়া ২টায় মদিনার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রোববার ও বুধবার ফ্লাইট বিজি ৪০৩৮ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

এছাড়াও আগামী ১০ অক্টোবর হতে বিমানের ফ্লাইট বিজি ০৪৩ ঢাকা থেকে প্রতি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে। আর কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এবং প্রতি মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ০৪৪ ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

যাত্রীগণ বিমানের যে কোনো সেলস্ অফিস, রাজধানীর বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭), মোবাইল নম্বর -০১৭৭৭৭১৫৬৩০-৩১ ফোন নম্বর +৮৮-০২-(৮৯০১৬০০-০৯) এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ সমস্ত রুটের টিকিট ক্রয় করতে পারবেন।

Share





Related News

Comments are Closed