Main Menu

সৈয়দ হযরত মুজাহিদ আলী (র:) ৮২তম উরস সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মানিকপীর টিলায় পীরে কামিল সুফী সৈয়দ হযরত মুজাহিদ আলী (র:) ৮২তম উরস মোবারক উপলক্ষে কোরআনে খতম ও দোয়া মাহফিল এবং শিরনী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর মানিকপীরটিলার মাজার প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. গোফারানুল করিম আল কাদেরী।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, শাহজালাল (র:) ৩৬০ আউলিয়ার ভক্ত পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মাজার ফেডারেশনের সহ সভাপতি চেয়ারম্যান মখন মিয়া, শাহজালাল (র:) ৩৬০ আউলিয়ার ভক্ত পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাজার ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মো. নুরুল আলম চৌধুরী, সৈয়দ হযরত মুজাহিদ আলী (র:) মাজারের খাদিম শাহ্ মো. মুমিন আহমদ, শামসুল ইসলাম মুন্না, হাজী ফেরদৌস আহমদ, রকিব শাহ মাজারের দায়িত্বপ্রাপ্ত মাওলানা আবুল কালাম, কামাল পাশা, খাদিম পরিবারের সদস্য হাজী মো. ছাদিকুর রহমান, হারুন মিয়া, মনাফ মিয়া, মুকিত মিয়া, মুহিন আহমদ, সেলিম আহমদ, শিবলু আহমদ, সুহেল আহমদ, আরাদ আহমদ, রাজিব আহমদ সহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed