দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট ১১ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের ৮৬তম সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার।
তিনি জানান দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।
বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে।
ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করা হবে বলে অপর এক প্রশ্নের জবাবে জানান সচিব হুমায়ুন কবীর। তবে মোট কত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ রেখে গত ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ভোট স্থগিত করা হয়। পরে ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ করে ইসি। স্থগিত ১৬৭টি ইউপির মধ্যে গত ২০ সেপ্টেম্বর ১৬০টিতে ভোটগ্রহণ করা হয়। দ্বিতীয় ধাপে আজ ৮৪৮টি ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
Related News
শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা
বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগRead More
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন শর্ত, না মানলে কঠোর ব্যবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সকল মোটরসাইকেলে পেছনের মতো করে সামনের দিকেও নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়ালRead More



Comments are Closed