সিলেটে আরও ২০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এসময়ে কেউ মারা যাননি।
বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এমন তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা আগের মতোই ১১৫৮ জনই আছে।
এর মধ্যে সিলেট জেলায় ৯৬৭ জন, সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
এদিকে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে মাত্র ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১০ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ৪ জন ও হবিগঞ্জের ৪ জন রয়েছেন।
৯৫৩ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২.১০ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৫৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৯৬ জন। সুনামগঞ্জের ৬২৩৯ জন, মৌলভীবাজারের ৮০৯৫ জন ও হবিগঞ্জের ৬৬২৪ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৯ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৭৬ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭৭ জন করোনা রোগী ভর্তি আছেন।
Related News
হবিগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ, প্রকাশ্যে ঘুরছে মামলার অভিযুক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের একRead More
মৌলভীবাজারে প্রথম স্ত্রীর বাধায় প্রবাসীর দ্বিতীয় বিয়ের আয়োজন পণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছেRead More



Comments are Closed