সিলেটে ৯জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুমন নামের একজনসহ ৯জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানা এলাকার বাসিন্দা মো. রায়হান হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের সাইবার টাইব্যুনালে এ মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য এসএমপি’র শাহপরান (রহ) থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানাধীন জাফলং গুচ্ছগ্রাম মোহাম্মপুর এলাকার মুহিবুর রহমানের ছেলে ও সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার বর্তমান ভাড়াটিয়া জাকির হোসেন সুমন, শাহপরান থানাধীন উত্তর বালুচর আল ইসলাহ ১১০-এর আওলাদ আলীর ছেলে মোহন আহমদ, একই থানার খরাদিপাড়া আনন্দ ৮/এ এলাকার রফিকুল হাসান বাচ্চুর স্ত্রী সৈয়দা কবিরুন নেছা ও ৩১৮ রংমহল টাওয়ার (৩য় তলা) বন্দর বাজার সিলেট-এর ব্যবসায়ী আবুল হাসনাত, আব্দুল্লাহ সালমান, আবু তালহা তোফায়েল, ইকরামুল হক জাবের, এহসান উল্লাহ ও আব্দুল্লাহ মাহফুজ।
এজাহারে উল্লেখ, আসামি জাকির হোসেন সুমন ও মোহন আহমদ ভুয়া সাংবাদিক। অভিযুক্তরা ‘সীমান্তের আহ্বান’ নামে একটি নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক, বেআইনি ও সমাজবিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে। জাকির হোসেন সুমন ও মোহনের প্ররোচণায় অভিযুক্ত সৈয়দা কবিরুন নেছা ফেইসবুক লাইভের মাধ্যমে মামলার বাদী রায়হান হোসেনের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও চরম মানহানিকর বক্তব্য প্রচার করে।
এর পরিপ্রেক্ষিতে মো. রায়হান হোসেন সাইবার টাইব্যুনালে এ মামলা দায়ের করেছেন।
Related News
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান,আটক তিন শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ৭ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছেRead More
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More



Comments are Closed